ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে যাত্রী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কেয়াইন ইউনিয়নের নিমতলা রেলওয়ে স্টেশন এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসচালক ট্রাকটি শনাক্ত করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং কয়েকজন আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হতাহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031