পদত্যাগ করলেন ঢাবির ভিসি ড. নিয়াজ আহমদ খান

ষ্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগের আবেদন জমা দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তার আবেদনপত্র পেশ করেন।

আবেদনপত্রে তিনি উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে মূল পদে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ আবেদন করেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সম্প্রসারণ, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে উপাচার্যের মতামত নেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।

অধ্যাপক নিয়াজ আহমদ খান দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে ভবিষ্যতেও সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

দেশের ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য শিক্ষামন্ত্রী ড. মিলন উপাচার্যকে ধন্যবাদ জানান এবং তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031