অস্বাভাবিক উত্থানের পর দেশের সোনার বাজারে বড় পতন

ষ্টাফ রিপোর্টার

দেশের বাজারে টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা।

বুধবার (২২ অক্টোবর) রাতে বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে, সর্বশেষ ১৯ অক্টোবর স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।

চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ১৯ বার কমেছে। গত বছর (২০২৪) এই সংখ্যা ছিল ৬২ বার; যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা, যা আগের তুলনায় ৭৩৫ টাকা কম। ২১ ক্যারেটের রুপা ভরিপ্রতি ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031