আগুনের পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক

সিলেট প্রতিনিধি

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ট্রেন ‘উপবন এক্সপ্রেস’-এর ইঞ্জিনে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। মঙ্গলবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল লিক হয়ে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়তেই চালক দ্রুত ট্রেন থামান, আর ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কে নেমে নিরাপদ স্থানে সরে যান। রেলওয়ে স্টাফ ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের পরপরই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ সিলেট থেকে বিকল্প একটি ইঞ্জিন পাঠায় এবং প্রকৌশলীদের টানা প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে লাইন সচল করা সম্ভব হয়। পরে সকাল ৯টা ১৫ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হলে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031