আদর্শিক নেতৃত্বই জাতিকে এগিয়ে নেয় তার প্রমাণ আফগানিস্তান:মামুনুল হক

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ  হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ।

 

শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন মোল্লারা, যা আমাদের সমাজের অনেকের ভুল ধারণা ভেঙে দিয়েছে।

 

তিনি বলেন, যোগ্য নেতৃত্ব থাকলে মোল্লারা দেশ পরিচালনায়ও সফল হতে পারেন—আফগানিস্তানের উন্নয়নই তার প্রমাণ।

 

বাংলাদেশের আগামীর দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মোল্লাদের বাংলাদেশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031