আদালত চত্বর থেকে পালালেন জোড়া খুনের আসামি

বগুড়া প্রতিনিধি

বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে থেকে ডাকাতি ও জোড়া খুন মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পালিয়ে গেছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আসামিকে গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হবে। যাদের অবহেলায় আসামি পালিয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, পলাতক রফিকুল ইসলাম বগুড়ার আদমদীঘি উপজেলার বশিকোড়া চকপাড়া গ্রামের নছির আকন্দের ছেলে। গত ৯ জুলাই রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ পূর্বপাড়ায় আফতাব হোসেন (৭০) ও তার সৌদি প্রবাসী ছেলে শাহজাহান আলীর স্ত্রী রিভা আকতারকে (৩০) হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা মামলার আসামি তিনি। মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের ইন্সপেক্টর রাকিব হাসান, যিনি রফিকুলকে গ্রেফতার করেছিলেন।

সোমবার রফিকুলকে কারাগার থেকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আনা হয়। বিকাল সোয়া ৪টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় হাজতখানা থেকে অন্য আসামিদের সঙ্গে ফেরত নেওয়ার সময় কৌশলে পালিয়ে যান তিনি। কর্তব্যরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়েই তার পালিয়ে যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। এরপর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার জন্য পুলিশের অবহেলাকেই দায়ী করেছেন।

তদন্ত কর্মকর্তা রাকিব হাসান জানান, রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর, দুপচাঁচিয়া ও আদমদীঘি থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশ ও ডিবি উভয়েই অভিযান চালাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031