আমরা মদিনার ইসলামই কায়েম করতে চাই: মুজিবুর রহমান

ডেস্ক রিপোর্ট

 

ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশে মানুষের লেখা কোনো সংবিধান চলবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান।তিনি বলেছেন,আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না।মদিনার ইসলাম কায়েম করতে চাই।সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।

বরিশালে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা অনেকে আগে পীর পছন্দ করতাম না।আমিও ছাত্রজীবনে এমনটা মনে করতাম।কিন্তু আজকে চরমোনাই পীর সাহেবের পাশে বসে মনে হলো তিনি শুধু পীর নন তিনি এদেশের ইসলাম প্রতিষ্ঠার একজন মহাবীর।তিনি বলেন, আমরা ৮দল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তায়া’লা কুরআনে দুইটা দলের কথা বলেছেন। একটা হলো হিজবুল্লাহ,আরেকটা হিজবুশ শয়তান।সুতরাং আমরা আল্লাহর দলে থাকতে চাই। আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কুরআনের আইন চালু করি। আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই।আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031