একই পরিবারের জন্মান্ধ ১১জনের আলো ফিরে পেল ৩ জন

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

একই পরিবারের জন্মান্ধ ১১ জনের মধ্য ৩ জন দেখতে পেয়েছেন দুনিয়ার আলো। বাকী ৮ জনের চোখের অপারেশনের জন্য চলছে প্রস্তুতি।

 

মৌলভীবাজার-৩(সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর নির্দেশে- ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম এর যোগাযোগ ও অনুরোধে- বুধবার (২২শে জুলাই) মৌলভীবাজার জেলা ও রাজনগর উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সার্বিক তত্বাবধানে- মৌলভীবাজার চক্ষু হাসপাতালের কর্মকর্তা চিকিৎসক সহ সকলের নিরলস প্রচেষ্টায় এবং সর্বময় ক্ষমতার মালিক মহান আল্লাহর দয়ায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ইসলামপুর গ্রামের একই পরিবারের জন্মান্ধ ১১ জন সদস্যের মধ্যে ৩জনের অস্ত্রপাচার হবার পর চোখে দেখতে পারছেন।

 

তাদের দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে ছুটে যান, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার ও রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল ইসলাম।

 

“তিন জনের চোখে দেখতে পারছেন এমন খবরে তাদের অভিব্যক্তি প্রকাশ করেন যে, আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন- এই পরিবারের সকলের চোখের আলো ফিরিয়ে দিয়ে দুনিয়ায় আল্লাহর নিয়ামত সমূহ দেখার তৌফিক দান করেন।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031