একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯০

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১ জনে।

বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনা বিভাগে ২৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে তিনজন রয়েছেন।

এ সময়ে ৬৪০ জন রোগী হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৩ হাজার ৮৩৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৭ জনে—এর মধ্যে ৬২.৪ শতাংশ পুরুষ এবং ৩৭.৬ শতাংশ নারী।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু শনাক্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান এক হাজার ৭০৫ জন, আর হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031