একনেকে পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্পের অনুমোদন

ষ্টাফ রিপোর্টার

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন প্রায় ২০৫ কোটি টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন **তারেক রহমান** সভাপতিত্ব করেন।

সভায় নতুন তিনটি প্রকল্প অনুমোদনসহ পাঁচটি সংশোধিত প্রকল্প ও একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী **মির্জা ফখরুল ইসলাম আলমগীর**, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী **আমীর খসরু মাহমুদ চৌধুরী**, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী **ইকবাল হাসান মাহমুদ** এবং বাণিজ্যমন্ত্রী **খন্দকার আব্দুল মুক্তাদির**সহ বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন, গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ, জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উন্নীতকরণ, হাই-টেক সিটি-২ এর সহায়ক অবকাঠামো নির্মাণ এবং সরকারি শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ। এছাড়া সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সংকট দূর করতে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্প, পদ্মা ব্যারেজের প্রথম পর্যায় এবং ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও দুটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়, যার মধ্যে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুলের অবকাঠামো উন্নয়ন এবং বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলায় বিমানসেনা ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031