এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মাদারীপুর প্রতি‌নি‌ধি

মাদারীপুরের শিবচরে বাস–ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গামুখী লেনে আড়িয়াল খাঁ সেতুর ওপরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী ‘ওয়েলকাম পরিবহন’-এর একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং এক ঘণ্টা ধরে ওই লেনে যান চলাচল ব্যাহত থাকে।

দুর্ঘটনার পর শিবচর হাইওয়ে থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এ পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ওসি জহুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে একজন মারা গেছেন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031