এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান

ষ্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে ঢাকায় অবতরণ করেন তিনি। দেশে নেমেই কোনো বক্তব্য না দিয়ে সরাসরি হাসপাতালের উদ্দেশে রওনা হন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকায় পৌঁছানোর পর তিনি দ্রুত এভারকেয়ার হাসপাতালে যান, যেখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে খোঁজখবর নেবেন।

এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনায় দেরি হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসছে না। সবকিছু ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031