এসেক্সের সৈকতে হৃদয়বিদারক ট্র্যাজেডি, প্রাণ গেল বাংলাদেশী মা-মেয়ের

যুক্তরাজ্য ডেস্ক:ভয়েস অব নেশন বিডি ২৪

যুক্তরাজ্যের এসেক্সের ওয়েস্ট মার্সি সমুদ্রসৈকতে পরিবারের সদস্যকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক মা ও তার কিশোরী মেয়ে। এ ঘটনায় পরিবারের সাত বছর বয়সী এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন  ৪২ বছর বয়সী শ্যালি রহমান এবং তার ১৫ বছর বয়সী মেয়ে সামিহা রহমান। বুধবার (২২ জুলাই) বিকেলে এসেক্সের ওয়েস্ট মার্সি সৈকতে দুর্ঘটনাটি ঘটে। পরে এক বিবৃতিতে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবার। জানা যায়, নিহত সেলিনা রহমান বিএনপির যুব সংগঠন যুক্তরাজ্য যুবদল সভাপতি মনসুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, বিকেল প্রায় ৫টা ৩৫ মিনিটে সমুদ্রে কয়েকজন বিপদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড, এয়ার অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স সার্ভিস, আরএনএলআই এবং অন্যান্য জরুরি উদ্ধারকারী দল। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানো হলেও শ্যালি রহমান ও সামিহাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পানিতে বিপদে পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে গিয়েই মা ও মেয়ে প্রবল স্রোতের কবলে পড়েন। দুর্ঘটনায় সাত বছর বয়সী এক শিশুপুত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া আরও দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে নিহতদের পরিবার শ্যালি রহমান ও সামিহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সবার কাছে তাদের রুহের মাগফিরাত কামনা এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে।

এসেক্স পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত কোনো প্রত্যক্ষদর্শীর কাছে ছবি বা ভিডিও থাকলে তা তদন্তকারীদের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ওয়েস্ট মার্সি সৈকত সাধারণত নিরাপদ হিসেবে পরিচিত হলেও জোয়ার-ভাটার সময় স্রোতের তীব্রতা অনেক বেড়ে যায়। তাই সমুদ্রে নামার আগে আবহাওয়া ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, এসেক্স পুলিশ, দ্য ইন্ডিপেনডেন্ট।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031