রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে সংবাদ রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি











