কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে কড়া পুলিশি নিরাপত্তায় প্রায় ২০০ ইসরায়েলি বসতির বাসিন্দা জোরপূর্বক প্রবেশ করেছে। জেরুজালেম প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, সকালে ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন বসতির বাসিন্দা মসজিদ প্রাঙ্গণে ঢুকে কুব্বাতুস সাখরার কাছে তালমুদিক আচার পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

 

সরকারি তথ্যমতে, শুধু নভেম্বরেই অবৈধ বসতির ৪ হাজার ২৬৬ বাসিন্দা এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক আল-আকসা চত্বরে গেছেন। এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পবিত্র মসজিদ প্রাঙ্গণকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার ইসরায়েলের দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই অংশ এসব ঘটনা।

ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের দাবি, মসজিদের ১৪৪ দুনুম পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান এবং এর ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখা জরুরি।

আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে অনুপ্রবেশ বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিরা আল-আকসাকে তাদের প্রতিরোধের প্রতীক হিসেবে দেখে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031