কপালে মনোনয়ন জোটে নি স্নিগ্ধের

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ঢাকা-১৮ আসনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের মনোনয়ন পাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকায় নাম নেই স্নিগ্ধের।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকায় দেখা গেছে, ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেনকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

 

দলে যোগ দেওয়ার পর থেকেই বিএনপির রাজনীতিতে বেশ সরব ছিলেন স্নিগ্ধ। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া থেকে শুরু করে সরাসরি এলাকায় প্রচারণা সবক্ষেত্রেই তার সক্রিয় উপস্থিতি চোখে পড়েছে। ঢাকা-১৮ আসনটি আগে থেকেই ফাঁকা রাখা ছিল, যা তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করেছিল। তবে শেষ পর্যন্ত দলের ঘোষিত তালিকায় তার নাম না থাকায় সেই জোরালো গুঞ্জন সত্যি হয়নি।

এর আগে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিএনপি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031