কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত,অধিকার নিশ্চিতের দাবি মুন্ডা সম্প্রদায়ের

ফরহাদ হোসেন:খুলনা প্রতিনিধি

আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে হবে”—এই দাবিকে সামনে রেখে খুলনার কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা (সাউস), কয়রার উদ্যোগে উপজেলা সদরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী মুন্ডা রাজা গ্রিরেন্দ্রনাথ মুন্ডা। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাউসের নির্বাহী পরিচালক বলাই কৃঞ্চ মুন্ডা। সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিবাশীষ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য রেজাউল করিম কারিম, যুবদল নেতা আনারুল ডাবলু, আইসিডির মো. ফরহাদ হোসেনসহ অনেকে।

 

এছাড়া অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে অবিনশ মুন্ডা, বিমল রাজবংশী, রত্মা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, শায়ন্তী মুন্ডা ও সন্যাশী মুন্ডাসহ স্থানীয় মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আদিবাসী জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু নানা ক্ষেত্রে এখনো তারা পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ভূমির অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মুন্ডা সম্প্রদায়ের সদস্যরা তাদের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দাবি জানান।

আলোচনা সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031