জুম্মার নামাজের দিনে উগ্র হিন্দুত্ববাদের এক নতুন চেহারা দেখল কলকাতা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দীপু দাসের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে হিন্দুদের গর্জনে কেঁপে উঠল বেকবাগান সংলগ্ন বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সংলগ্ন চত্বর। যদিও পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হিন্দু সংহতি সংঘের চার প্রতিনিধিকে নিয়ে ডেপুটেশন জমা দেন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। পরে শহরের একটি ধর্নামঞ্চের সামনে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। ঘোষণা করেন, বাংলাদেশের ২ কোটি হিন্দুকে বাঁচাতে ভারতের ১০০ কোটি হিন্দু একত্রিত থাকবে।











