সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনি এলাকা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি থেকে জামায়াত ৪০ ভোট বেশি পাওয়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লাল।
এই ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন গাজী মনিরুজ্জামানের মেয়ে মানসুরা জান্নাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নির্বাচনের দিন সন্ধ্যা ছয়টার পর পাঁচোড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণার পর কৃষক দল নেতা বেলায়েত হোসেনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানের ওপর হামলা করে । এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় গাজী মনিরুল ইসলামকে হাসপাতালে পাঠানো হয় ।
কয়েকজন বিএনপির কর্মী অভিযোগ করেন, পাচোড়া কেন্দ্রে কখনো বিএনপি পরাজিত হয়নি । এবারই প্রথম পরাজিত হয়েছে । এজন্যই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজীর মনিরের ওপর ক্ষুব্ধ হয়েই তার ওপর হামলা করে স্থানীয় বিএনপি নেতারা ।











