কুলাউড়ায় চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃ”ত্যু

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামে মাত্র চার দিনের ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় নেমে এসেছে গভীর শোক ও কালো মেঘের ছায়ায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায়ও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।

 

পারিবারিক সূত্রে জানা যায়, কিয়াতলা গ্রামের বাসিন্দা মরহুম সাতির আলীর দুই ছেলে, বড় ছেলে ছয়ফুল আহমদ (৫৫) ছোট ছেলে কয়েস আহমদ (৪৬)

 

ছোট ছেলে কয়েস আহমদ দীর্ঘদিন সৌদি আরব প্রবাসে ছিলেন। দেশে ফিরে তিনি কুলাউড়া পৌর শহরের বসির প্লাজায় অবস্থিত ‘সামিরা অ্যান্ড সামিয়া কসমেটিকস গ্যালারি’র স্বত্বাধিকারী হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। ব্রেইন স্ট্রোকজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। গত (২৪শে মে) রবিবার চিকিৎসাধীন অবস্থায় সিলেট নর্থ ইষ্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

 

এদিকে বড় ভাই ছয়ফুল আহমদ ও দীর্ঘদিন সৌদি আরব প্রবাসী ছিলেন। অসুস্থতার কারণে দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনিও। তবে ছোট ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই চার দিনের ব্যবধানে (২৮শে মে) বৃহস্পতিবার তিনিও মৃত্যুবরণ করেন।

 

একই পরিবারের দুই ভাইয়ের এত অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে কিয়াতলা গ্রামের পরিবেশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031