খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তিন বাহিনীর প্রধান

ষ্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তারা হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, তিন বাহিনীর প্রধানরা চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এর আগে, রোববার রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। তিনি এখন সিসিইউতে আছেন।

এদিকে লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। হাসপাতালে তার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিল করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031