খুনিদের ফেরত দিতে ভারত অসহযোগিতা করলে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচীব আবদুল্লাহ আল জাবের। রবিবার রাতে ইনকিলাব মঞ্চের জরুরী সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন।
আবদুল্লাহ আল জাবের বলেন, দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমের জানতে পেরেছি যে, তারা বলেছে, খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোন গুম খুন এবং হত্যা হয় -সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি -তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনভাবে ব্যহত না হয় সেই দিকে সহযোগিতা করা?











