গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

ষ্টাফ রিপোর্টার

শেখ হাসিনার শাসনামলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ডিসেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। পাশাপাশি মামলায় পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই–জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ১৩ সেনা কর্মকর্তাকে কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031