দেশের বৃহত্তম মোবাইল অপারেটর গ্রামীণফোন গত ১৩ বছরে প্রায় তিন হাজার ৩৬০ বাংলাদেশি স্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে। ফলে প্রতিষ্ঠানটিতে কর্মরত বাংলাদেশি কর্মীর সংখ্যা নেমে এসেছে এক হাজার ৬৪০ জনে। দেশীয় কর্মীদের ছাঁটাই করার ক্ষেত্রে যুক্তি দেখানো হয় তারা প্রযুক্তিতে অদক্ষ, বিরোধী রাজনৈতিক দলের কর্মী, কুচক্রী, অসুস্থ, আহত, শারীরিকভাবে অক্ষম, শ্রমিক ইউনিয়নের সদস্য ও কোম্পানির স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত।
ছাঁটাই হওয়া বাংলাদেশি কর্মীরা যেসব কাজ করতেন, তা দেওয়া হয়েছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ভারতীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান জেনেক্স এবং উইথপ্রোকে। এছাড়া শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সব সময় ভারতীয়দের অগ্রাধিকার দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এতে মুদ্রা পাচার, কমিশন বাণিজ্য, সেবার মানের অবনতি ও তথ্য পাচারের মতো ঘটনা ঘটার শঙ্কা তৈরি হয়েছে।











