চাঁদপুরে টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ

চাঁদের প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা-র ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় গরুর বাজার, মাছ বাজার ও পাঁচটি সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন হাট-বাজার ইজারার টেন্ডারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

 

অভিযোগ রয়েছে, শিডিউল জমা দিতে গেলে বিএনপির যুবদল নেতা আবু সাঈদ ব্যাপারী ও পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী পক্ষ পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অন্যদের বাধা দেন।

যুবদল নেতা আবু সাঈদ ব্যাপারী বলেন, শিডিউল জমা দেওয়ার সময় ছিল দুপুর ১টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কয়েকজন শিডিউল নিয়ে এলে তারা বাধা দেন। এ সময় তাদের কর্মী সফিল্লাহ (৩৫)-কে মারধর করা হয় বলে দাবি করেন তিনি।

 

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার ও পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধান অভিযোগ করেন, প্রশাসনের কারসাজির মাধ্যমে একপক্ষের শিডিউল গ্রহণ করা হয়েছে। তাদের দাবি, টেন্ডার বক্স উপজেলা, থানা ও পৌরসভায় রাখার কথা থাকলেও কেবল পৌরসভায় রাখা হয়। তারা ছেঙ্গারচর পৌরসভার হাট-বাজার ইজারা বাতিল করে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান।

তাদের আরও অভিযোগ, শিডিউল জমা দিতে গেলে আবু সাঈদ ও উজ্জ্বল ফরাজী পক্ষ বাধা দেয় এবং বিএনপি নেতা বদরুজ্জামানসহ কয়েকজনকে মারধর করে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, শিডিউল জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031