জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার মোট ৯ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ডের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক (ঝন্টু)। তিনি বলেন, “পারিবারিক ও সামাজিক নানা কারণে আমরা— ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ মোট ৯ জন— আজ থেকে পদ ও সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগ করছি।”

পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন— সভাপতি মনজ মল্লিক (ঝন্টু), সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, “কিছুদিন আগে নতুন কমিটি গঠন করা হয়েছিল। তারা পদত্যাগ করেছেন কিনা— এ বিষয়ে আমার জানা নেই।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031