জুড়িতে বিএনপি প্রার্থী মিঠুর নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের উপর হামলা;আহত ১৭

ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিলুয়া এলাকার বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি প্রার্থীর সহযোগীরা হামলা চালিয়ে গাড়ি ভাংচুর করে।

 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া এলাকা ও নাসির উদ্দীন মিঠু জুড়ীর বাসার সামনে ঘটনাগুলো ঘটে।

হামলায় আহত তারেক রহমান জানান, চাকু দিয়ে দুই জনকে স্টেপ করা হয়। এছাড়াও আমাদের কয়েকজন তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

 

এদিকে জুড়ী বাজারে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে আরও ৩ জন দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন। তাদেরকে মিঠুর লোকজন আহত করে বলে জানান আব্দুল্লাহ নামের আহত একজন।

 

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান বলেন, নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমি নিজেও আহত হই তাদের হামলায়।

 

এবিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দীন মিঠু বলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান সহ কয়েকজন শিলুয়া এলাকায় যান। সেখানে গিয়ে টাকা বিতরণ করার চেষ্টা করলে আমার নেতাকর্মীরা বাঁধা দেয়। এদিকে আরও কয়েকজন আমার বাসার সামনে হামলা করার চেষ্টা করে। আমি ইউএনও কে বিষয়টি অবগত করেছি।

 

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ দস্তেগীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। গেলে আপনাদেরকে বলতে পারব সেখানে কি ঘটেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031