জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

ষ্টাফ রিপোর্টার

জুলাই মাসে ছাত্র ও সাধারণ মানুষের অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর পর দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১০৬টির চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। এর মধ্যে ৩১টি হত্যা মামলা আর বাকি ৭৫টি বিভিন্ন অপরাধ ধারায়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার্জশিট দাখিল হওয়া ৩১টি হত্যা মামলার মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম ও শেরপুর জেলার মামলা। এছাড়া এসব মামলার তদন্ত করেছে পিবিআই, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অন্যদিকে, অন্যান্য ধারায় দায়ের করা ৭৫টি মামলার মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও বরগুনার মামলা। এসব মামলার তদন্ত পরিচালনা করছে পিবিআই, সিআইডি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ ইউনিটসহ সংশ্লিষ্ট থানা পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট প্রতিটি মামলার তদন্ত সঠিকভাবে সম্পন্ন করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিয়মিত তদারকি করছেন। দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারায় বৈষম্যবিরোধী ৪৩৭টি মামলায় মোট ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতির জন্য আদালতে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031