ইঞ্জিনের সমস্যা আছে ঠিক, তবে ঈদের পর থেকে বেশি সমস্যা হচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি কী কারণে এই সমস্যাটা বেড়ে গেছে। হবিগঞ্জের তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ঝুঁকিপূর্ণ অবকাঠামোর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান বলেন, আমাদের সারাদেশে ৮৫টি রেলের ইঞ্জিন প্রয়োজন। তবে আমাদের আছে ৭০ শতাংশ। এজন্য আমাদের কিছু সমস্যা হচ্ছে। এজন্য অনেক ট্রেনের বিলম্ব হয়। এই জায়গায় কিছু সমস্যা আছে। নতুন করে এডিপির একটি প্রকল্প শুরু করেছি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এর সমাধান হবে। এই সময়ের জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছে। ইঞ্জিনগুলো ভালো ভাবে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
অবকাঠামোর বিষয়ে তিনি বলেন, রেললাইনের অবস্থা অনুযায়ী মেরামত করা হয়। অবকাঠামো একেবারে ভালো বলবো না, তবে একেবারে খারাপও না। লাইনের অবস্থা অনুযায়ী রেলের গতি নির্ধারণ করে দেওয়া হয়। অবকাঠামোর জন্য আমাদের পূর্বাঞ্চলের রেললাইন পুনর্বাসনে একটি নতুন প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এটা অনুমোদন হলে বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে কাজ করা যাবে।











