ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে যশোরের জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার পাশে থাকা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে পরিবার।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপি-ছাত্রদল-যুবদলের হামলার পর ছাত্রদলের নেতারা এনসিপির ২২ জনের নামে মামলা করে। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি হিসেবে উল্লেখ করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে যশোরেরর জনতা ক্লিনিকে চিকিৎসাধীন বাবার শয্যাপাশে অবস্থানরত অয়ন রহমান খানকে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়দানকারী ব্যক্তিরা। অয়নের বোন জেরিন আখি এ তথ্য জানান
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে অথচ আমাদের মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এই সরকার পুরনো ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই আচরণ করছে।











