ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ঝিনাইদহ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায়।

নিহতরা হলেন—সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি গ্রামের আবু হোসেন (৭) ও একই গ্রামের দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে মোট ছয়জন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এর মধ্যে ইয়াসিন (৭) নামের এক শিশু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, কিন্তু বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে এবং খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের জন্য ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031