টর্চ জ্বালিয়ে ঘণ্টাব্যাপী গ্রামজুড়ে চলা সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক লেনদেন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার (২৯ মে) গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে উত্তরপাড়ার সজীব মিয়া এক যুবককে ইয়াবা কিনতে ৩০০ টাকা দেন। তবে ওই যুবক মাদক না কিনে সেই টাকা দিয়ে বিস্কুট কিনে খেয়ে ফেলে। এতে সজীব মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানার পর মাদকের বিরুদ্ধে সক্রিয় কিছু স্থানীয় যুবক—কামাল, জসিম ও দেওয়ান উদ্দিন—ঘটনার প্রতিবাদ জানান। এ সময় সজীব মিয়ার পক্ষ নিয়ে শাহীন ও রতন মিয়া নামের আরও দুইজন উত্তেজিত হয়ে পড়েন। তর্ক-বিতর্ক বাড়তে বাড়তে রাত সাড়ে ১২টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।

এরপর উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। অন্ধকার রাতে টর্চলাইটের আলো ব্যবহার করে প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে রায়হান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভুঁইয়া জানান, মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। নিহত রায়হানের মরদেহ হাসপাতালে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031