টাঙ্গাইলে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে অটোরিকশা চুরির প্রস্তুতিকালে এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনিতে এক অজ্ঞাতনামা যুবক (৩৬) নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) শেষ রাতের দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের হলুদিয়া পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আল আমিন ও মিজানুর রহমান সেন্টুর বরাতে জানা যায়, রাত প্রায় ৩টার দিকে মোটরসাইকেলে করে তিন ব্যক্তি হলুদিয়া পূর্বপাড়ার দুদু মিয়ার বাড়িতে ঢুকে তার ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা করে। টের পেয়ে এলাকাবাসী ধাওয়া দিলে দুজন পালিয়ে যায়। এসময় একজন ধরা পড়ে এবং উত্তেজিত জনতার মারধরে গুরুতর আহত হয়। পরে ভোরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, নিহত ব্যক্তির দেহ মাটিতেই পড়ে ছিল। সকালে তার মৃত্যু নিশ্চিত হয়। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

থানার ওসি এমরানুল কবির বলেন, “লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031