ট্রাম্পের সংবর্ধনায় ড. ইউনূস, বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ভয়েস অব নেশন বিডি ডেস্ক

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। তার আমন্ত্রণেই প্রধান উপদেষ্টা এই সংবর্ধনায় যোগ দেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য গণমাধ্যমকে জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিশ্বের বিভিন্ন নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে।

এছাড়া মুখ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031