ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ৭৭৮

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭৮ জন ডেঙ্গু রোগী।

রোববার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তরে ১২৯ জন, ঢাকা দক্ষিণে ৮১ জন, খুলনায় ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ১৯ জন এবং সিলেট বিভাগে সাতজন রোগী শনাক্ত হয়েছেন।

এ সময়ে এক হাজার ১১১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৪২ জন।

২০২৪ সালের ২৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ২৬৪ জন। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

নতুন আটজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

২০২৪ সালে পুরো বছর জুড়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু ও এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত হয়েছিলেন। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু এবং তিন লাখ ২১ হাজার ১৭৯ জনের আক্রান্তের রেকর্ড হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031