আইআরআই’র জরিপ

ড. ইউনূস সরকারের ওপর ৭০ শতাংশ মানুষের আস্থা

ষ্টাফ রিপোর্টার

dr yunis

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষের আস্থা উল্লেখযোগ্যভাবে উচ্চ—ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এমন তথ্য।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের ৬৯ শতাংশ জানিয়েছেন—ড. ইউনূস তার দায়িত্ব ভালোভাবে পালন করছেন। একই সঙ্গে ৭০ শতাংশ নাগরিক বলেছেন, তারা অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্ট।

আইআরআই এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও মন্তব্য করেছেন, “ড. ইউনূসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছে—এটা স্পষ্ট। তার প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক প্রত্যাশার প্রতিফলন।”

জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ ভোট দিতে ‘খুবই আগ্রহী’ এবং ২৩ শতাংশ ‘কিছুটা আগ্রহী’ বলে জানিয়েছেন। পাশাপাশি, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ বিশ্বাস করেন, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জোহান্না কাও আরও বলেন, “বাংলাদেশের জনগণের এই উৎসাহ ও আস্থা দেখাচ্ছে যে, চলমান সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখা এবং নির্বাচনকে বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করা এখন অত্যন্ত জরুরি।”

আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশের নীতিমালা, রাজনীতি ও শাসনব্যবস্থা সম্পর্কে জনমত পর্যবেক্ষণ করে থাকে। এই ধারাবাহিক গবেষণার অংশ হিসেবেই সর্বশেষ জরিপটি পরিচালিত হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031