ঢাকা পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এ সময় প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৈঠক শেষে শেরিং টোবগেকে সালাম মঞ্চে নেওয়া হয়, যেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করবেন।

সফরকালে বাংলাদেশ ও ভুটানের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানা গেছে।

ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেরিং টোবগে তাঁর সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশে বসবাসরত ভুটানি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

তাদের মতে, এ সফর দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ তৈরি করবে।

ভুটানের প্রধানমন্ত্রী আগামী সোমবার (২৪ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031