তারেক রহমানের নির্বাচনী আসন ঘোষণা করল বিএনপি

ষ্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সময় এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, যেকোনো আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।

এ ছাড়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন।

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে দেশ একটি গণতান্ত্রিক নির্বাচনের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা ইতোমধ্যে দেওয়া হয়েছে। যেসব আসনে যুগপৎ আন্দোলনের অংশীদার দল প্রার্থী ঘোষণা করবে, সেসব আসনে বিএনপি সমন্বয় করবে। তবে প্রার্থী তালিকায় পরিবর্তন আনা হতে পারে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031