বিএনপি, জামায়াত ও এনসিপিকে আজ যমুনায় ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। এছাড়াও এদিন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা করবেন বলেও জানা গেছে।
এদিকে, শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের যমুনায় ডাকা হয়। এবং তাদের সাথে তিনি সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।











