তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেট প্রতিনিধি

সিলেটের হবিগঞ্জে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার রাত সোয়া ৯টার দিকে মনতলা স্টেশন অতিক্রম করার পর শাহপুর স্টেশনের কাছে পৌঁছালে সিলেটগামী ৯৫১ নম্বর ট্রেনটির কয়েকটি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে। এতে রেললাইনের ক্ষতি হওয়ায় ট্রেন চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। তবে এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, লাইন সংস্কার ও উদ্ধারকাজ সম্পন্ন হলেই সিলেটের সঙ্গে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031