দখলবাজ-চাঁদাবাজদের বিরুদ্ধে লাল কার্ড দেখালেন জামায়াত প্রার্থী 

ডেস্ক রিপোর্ট

 

দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে একটি বেকারমুক্ত, শোষণমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

 

বুধবার বাদ মাগরিব উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, দিনে দিনে চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও জুলুমমুক্ত দেশ গড়তে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা জনগণের আকাঙ্ক্ষা ও মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। জনতার সরকার প্রতিষ্ঠা করতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনতে হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031