দেশে আর কোনো ফ্যাসিষ্ট দেখতে না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ বলুন: নাহিদ ইসলাম

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার মতো আর কোনো স্বৈরাচার দেখতে না চাইলে এবং ভবিষ্যতেও ফ্যাসিস্ট সরকার না চাইলে গণভোটে ‘হ্যাঁ ভোট দিন। বাংলার মাটিতে পরাজিত আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে নতুন করে প্রতিষ্ঠা করতে আজ যারা আওয়াজ তুলছেন ১২ তারিখের নির্বাচনে তাদের ‘না’ বলুন।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল শহরের পেট্রোল পাম্প চত্বরে জুলাই চেতনা বাস্তবায়ন, সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি আয়োজিত নির্বাচনি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে অর্থ পাচার, দুর্নীতি, দুঃশাসন, এক নেতা বা পরিবার ভিত্তিক শাসন ব্যবস্থা চীরতরে উৎখাত করতে ৫ আগষ্টের আন্দোলনের স্ফুলিঙ্গ থেকে জন্ম নেয়া এনসিপির প্রার্থীকে নির্বাচিত করতে হবে। তিনি বলেন, জুলাই চেতনায় আমরা দেশের শাসন ব্যবস্থায় যে সংস্কার চেয়েছিলাম তাতে দেশের একটি বড় দল এখন বাগড়া দিচ্ছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবারো বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031