দেশে ৬ মাসে ধর্ষণের শিকার ৪০৪, নিহত ৩০৫ শিশু

ডেস্ক রিপোর্ট

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের এক উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অর্ধবার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে শিশু ও কিশোরীসহ ৪০৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ২৩৮ জনই ছিল শিশু ও কিশোরী এবং ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১৭ জন।

 

বুধবার (১৫ জুলাই) প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় নারী ও শিশু নির্যাতনের হার প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ছয় মাসে মোট ১ হাজার ৬২১ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ৮৮ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ৪৭৬ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এছাড়া পারিবারিক সহিংসতায় ৩২০ জন নারী প্রাণ হারিয়েছেন এবং যৌতুকের দাবিতে ১৯ জন নারীকে হত্যা করা হয়েছে।

 

শিশুদের ক্ষেত্রেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ছয় মাসে দেশে ১ হাজার ৭৭ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৩০৫ জন শিশু প্রাণ হারিয়েছে। এইচআরএসএসের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় শিশু মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে।

 

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, রাজনৈতিক অস্থিরতা, বিচারহীনতা এবং সামাজিক অবক্ষয় এই পরিস্থিতির জন্য দায়ী। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রের সকল স্তরে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যম এবং সংস্থার নিজস্ব তথ্যানুসন্ধানের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031