জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে জরুরি সেবামূলক প্রতিষ্ঠান, বিশেষ করে ওষুধের দোকান (ফার্মেসি), হোটেল ও কাঁচাবাজার এই নির্দেশনার বাইরে থাকবে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি জানায়, সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির সঙ্গে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই সারাদেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার বিষয়টি অনুমোদন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আগের মতোই স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।











