ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

ষ্টাফ রিপোর্টার

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, “ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি চলন্ত অবস্থায় ছিল নাকি পার্কিংয়ে ছিল, কিংবা এর ভেতরে যাত্রী ছিল কি না— সে বিষয়েও কিছু জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির পাশ দিয়ে সাত-আটজন তরুণ হেঁটে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুনের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031