নতুন করে তিন রাজনৈতিক দলকে নিবন্ধন দিল নির্বাচন কমিশন

ষ্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নতুন তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) আগারগাঁওয়ের ইসি ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “চূড়ান্ত পর্যালোচনা শেষে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এগুলো হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।”

ইসি সচিব আরও জানান, আগামীকাল (৫ নভেম্বর) পত্রিকায় দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তীতে দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্তভাবে নিবন্ধন সনদ দেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031