নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ;গুলিবিদ্ধ ১সহ আহত-৩

ডেস্ক রিপোর্ট

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের গুলাগুলিতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম।
আহতরা হলেন- গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২) পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন- একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। আহতরা প্রত্যেকেই মোসাদ্দেক গ্রুপের বলে প্রাথমিকভাবে জানা যায়।
এসময় সংঘর্ষকারীরা টায়ারে আগুন দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় ১ ঘণ্টা যান-চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়।

অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিএনপির দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। এক ঘণ্টা মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031