নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার

তিমির বনিক;মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কটারকোনা এলাকায় নদীর পাড় থেকে রিপন নামের এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) রাতে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। 

 

পারিবারিক ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ৯ই মার্চ রাত ১২টার দিকে বিন্দারানী দীঘিরপাড় এলাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন যুবক রিপন। কিন্তু এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবার ও আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজ হওয়ার একদিন পর, মঙ্গলবার (১০ই মার্চ) রাতে কুলাউড়ার কটারকোনা এলাকার নদীর পাড়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সেটি নিখোঁজ যুবক রিপনের বলে শনাক্ত করা হয়।

 

প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, রিপনকে হত্যা করে রাতের আঁধারে লাশ নদীর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

 

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই রহস্যজনক মৃত্যুর পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

 

এদিকে, নিখোঁজ যুবক রিপনের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম এবং পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031