নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া শিকার; ৩ জেলে কারাগারে

ফরহাদ হোসেন:খুলনা প্রতিনিধি

নিষিদ্ধ সময়ে সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকারের দায়ে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা শনিবার (১ আগস্ট) বিকেল প্রায় ৪টার দিকে সন্যাশির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের রবিউল ইসলাম, ফারুক সরদার ও শাহানুর সরদার। এ সময় তাদের কাছ থেকে কাঁকড়া শিকারে ব্যবহৃত তিনটি নৌকা, অবৈধভাবে আহরিত কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক তিন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031