নেপালের সাবেক প্রধানমন্ত্রী -কে গত বছরের প্রাণঘাতী ‘জেনজি’ বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরদিনই এই পদক্ষেপ নেয়া হয়।
শনিবার (২৮ মার্চ) -এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নেপাল পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত তার বাসা থেকে ওলিকে আটক করে। এ সময় তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী -কেও গ্রেপ্তার করা হয়।
কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানান, শনিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় জানান, “এটি কোনো প্রতিশোধ নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার সূচনা।” তবে ওলি দাবি করেছেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন।
তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে দায়িত্বে অবহেলার কারণে ওলি ও লেখকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে। যদিও গুলি চালানোর সরাসরি নির্দেশের প্রমাণ পাওয়া যায়নি, তবে গুলি নিয়ন্ত্রণ বা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। এই দায়িত্বহীনতার ফলে অপ্রাপ্তবয়স্কসহ বহু মানুষ প্রাণ হারায়।
কমিশন আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে নেপাল পুলিশের তৎকালীন মহাপরিদর্শক -এর নামও রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৮ ও ৯ সেপ্টেম্বর দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হন, যার মধ্যে অন্তত ১৯ জন তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্প সময়ের জন্য আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূচনা হলেও, এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করছিল। পরবর্তীতে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলেই সরকারের পতন ঘটে।
এরপর নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি স্বল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন, যা দেশটির নাজুক গণতন্ত্রে স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এবং সহিংসতা তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিশন গঠন করেন।
শুক্রবার নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে ওই তদন্ত কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।











